বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে প্রকাশ্যে চিকা লেখার সময় আটক-৩

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে দেয়ালে চিকা লেখার সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের বৈধতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফটিকছড়ি পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেয়াল লিখনরত অবস্থায় তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা পরিষদ মসজিদের দেয়াল এবং পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় দেয়ালে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান লিখছিলেন। এসময় বিএনপি যুবদলের নেতাকর্মীরা তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয়। পরে, ফটিকছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানা হেফাজতে নিয়ে যায়। আটককৃতরা হলেন, ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সদস্য ও ধুরুং এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের পুত্র মো. তারেক হোসেন (৪২), একই এলাকার সাইফুল ইসলামের পুত্র মো. আকরাম হোসেন (২৪), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোয়াজ্জল আহম্মদের পুত্র মো. বেলাল উদ্দিন (৫৮)। ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম বলেন, দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের সব খবর

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বাংলাদেশকে এমন এক বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন, যারা গণতন্ত্র ও আইনের শাসনের...

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার

জেলার বিভিন্ন থানায় হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা...

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে আজ সচিবালয়ে...

সর্বশেষ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে...

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার

জেলার বিভিন্ন থানায় হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে...

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো...

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির ধারা ধরে রাখতে চান বাংলাদেশ...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী রোড শাখা থেকে ভুয়া বাই-মুরাবাহা...