রবিবার, ১৪ জুন ২০২৬

আমাদের লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে, এই লড়াই চলবে – গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

গাজী জয়নাল আবেদীন, রাউজান:
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে জেয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, যেকোন পরিস্থিতিতে আমাদের ঐক্য অটুট রাখতে হবে। ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদের হাতে হাত রেখে কাজ করতে হবে। শহীদ জিয়ার মাজারে দাঁড়িয়ে শপথ নিতে হবে-আমাদের লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে; এ লড়াই চলবেই। রাউজান-রাঙ্গুনিয়ার মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই। এদেশেই মরতে হবে। তিনি আরো বলেন, আমাদের মা-সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর দ্বারপ্রান্তে। তাকে দীর্ঘ ১৭ বছর নির্যাতন করা হয়েছে। চিকিৎসাবঞ্চিত রেখে কারারুদ্ধ করেছিল ফ্যাসিস্ট সরকার। এসময় তিনি বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সকলের কাছে দোয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাবের সুলতান কাজলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকির কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির প্রবীণ নেতা আবু জাফর চৌধুরী, মো. হাবিবুল্লাহ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, কিউসি গ্রুপের জেনারেল ম্যানেজার ইকবাল হাসান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক কাউন্সিলর এস. এম. রেজাউর রহিম আজম, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু, বিএনপির নেতা হাফেজ মুহাম্মদ হাসেম, নুরুল আলম, উত্তর জেলা যুবদল নেতা সৈয়দ তৌহিদুল আলম, খোরশেদুল আলম জিকু, সেচ্ছাসেবক দলের নেতা ইউসুফ তালুকদার, মোহাম্মদ আলী সুমন, মো. রেওয়াজ, সাবেক ছাত্রদল নেতা লিটন মহাজন, তসলিম উদ্দিন ইমন, সাইফুল আজম ছোটন, আরিফুর রহমান, জাহেদুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতাকর্মী। এর আগে জুমার নামাজের পর রাউজানের ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ড এবং রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে সমবেত হন। বিকালে সেখান থেকে মিছিলসহ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে জিয়াউর রহমানের সমাধি সৌধে যাত্রা করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সর্বশেষ চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে তাঁর পাশাপাশি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। চলতি মাসের ৩ নভেম্বর ঘোষিত প্রথম ধাপের প্রাথমিক তালিকায় এ আসনের প্রার্থী না থাকায় দলীয় মহল হতে শুরু সাধারণ মানুষের মাঝে আলোচনা তৈরি হয়। অবশেষে ৪ ডিসেম্বর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ## ছবি ক্যাপশন: রাউজান (চট্টগ্রাম): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে জেয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করছেন বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...