রবিবার, ১৪ জুন ২০২৬

রাঙ্গামাটিতে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে জেলায় পুলিশ সদস্যদের চতুর্থ পর্যায়ের ১৫তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

তিন দিনব্যাপী এ কর্মশালা আজ মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে শুরু হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব কর্মশালার উদ্বোধন করেন।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইনের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা খুবই প্রয়োজন। তাই পুলিশের সকল সদস্যকে দায়িত্ব পালনের সময় ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্কভাবে কাজ করতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা, সতর্কতা, নিরপেক্ষতা ও শান্তিপূর্ণভাবে দায়িত্বপালনে এই প্রশিক্ষণ কর্মশালা পুলিশদের সহায়তা করবে বলেও জানান তিনি।

প্রশিক্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...