রাউজানে বিএনপি চেয়ারপার্সন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাউজান সরকারি কলেজ মসজিদে খতমে কোরআন, খতমে বোখারী ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের সার্বিক তত্ত্বাবধানে এবং উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া-মাহফিলে দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একত্রিত হন। আলোচনা মাহফিলে বক্তব্য রাখেন, রাউজান পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল হূদা, ফিরোজ আহাম্মেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন উপজেলার সদস্য সচিব একরাম মিয়া। বেগম জিয়ার সুস্থতা কামনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মানিক হোসেন চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব এম সাহজান সাহিল, উত্তর জেলার সাবেক ছাত্রদল নেতা তসলিম উদ্দিন ইমন, যুবদল নেতা শহীদ চৌধুরী, মো. রেওয়াজ, উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, মো. মুরাদ প্রমুখ।
এছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক। দেশের এই কঠিন সময়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সুস্থতা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দোয়া-মাহফিলে উপস্থিত অন্যান্য নেতাকর্মীরাও তাঁর শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়াতুল আরবীয়া এমদাদুল ইসলাম মাদ্রার শায়খুল হাদীস মাওলানা জুবায়ের বাবুনগরী।
