বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজের MIT বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম শার্প হলে বক্তারা

 সুফিবাদ ইসলাম ধর্মের আধ্যাত্মিক ও অন্তর্দর্শনমূলক দিককে উপস্থাপন করে, যার মাধ্যমে মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করে

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সুফিবাদ ইসলাম ধর্মের আধ্যাত্মিক ও অন্তর্দর্শনমূলক দিককে উপস্থাপন করে। যার মূল লক্ষ্য অন্তরের পরিশোধন, নৈতিক শুদ্ধি, আত্মিক জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা। সুফিবাদ নতুন কোনো সংযোজন নয়, এর শেকড় মূলত ইসলামের প্রথম যুগের আধ্যাত্মিক অন্বেষার মধ্যে নিহিত। ২৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজের বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ MIT (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি) বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম শার্প হলে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় বক্তাগণ এই অভিমত ব্যক্ত করেন।

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের গবেষণা উইং ‘মাইজভাণ্ডারী একাডেম’ আয়োজিত ‘Reclaiming Spiritual Authenticity : Challenging the Simplified Portrayals of Sufism’ শীর্ষক মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ভিজিটিং পোস্টডক্টোরাল স্কলার এম ইমরানুল করিম ইয়াকুবীর সঞ্চালনায় এতে প্রবন্ধ উপস্থাপন করেন ভার্জেনিয়া জর্জ মেসন ইউনিভার্সিটির রিলিজিয়ন ডিপার্টমেন্টের ফেকাল্টি মেম্বার ড. সরোয়ার আলম। প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন ভার্জেনিয়া জর্জ মেসন ইউনিভার্সিটির হিস্ট্রি এন্ড আর্ট ডিপার্টমেন্টের ফেকাল্টি মেম্বার ড. আমিনুর রহমান, ইলিনয় ইউনিভার্সিটির গ্রেজুয়েট টিচিং এসিস্ট্যান্ট সাকলাইন খুরশিদ, টেক্সাস ইউনিভার্সিটির হাসনাত জামিল, হার্ভার্ড ইউনিভার্সিটির টিচিং ফেলো এমডি নাজমুজ জামান সিফাত। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন ইউমাস ইউনিভার্সিটির আসোতোষ নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি টিপু চৌধুরী, শিক্ষাবীদ ড. প্রণব বণিক, সাংবাদিক তাপস বড়ুয়া, কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন মোরশেদ ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বস্টন শাখার নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তাগণ বর্তমান সময়ের আলোচিত চরিত্র ‘জেন জি’র মানস গঠনে সুফিবাদ বিশেষ কার্যকর ভুমিকা রাখতে পারে বলে মত ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) সমাজে বিচার সাম্যের অভাবের কথা তুলে ধরে বলেন- রাষ্ট্রীয় আনুকূল্যে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভুল এড়িয়ে গেলেও প্রান্তিক জনগোষ্ঠীর বেলায় তার উল্টোটা হচ্ছে। এই বিচার সাম্য প্রতিষ্ঠায় সুফিবাদের অবদান অনস্বীকার্য। এই ধরনের ডায়ালগ ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থার সহায়ক বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানের শুরুতে এস জেড এইচ এম ট্রাস্টের মানবিক কর্মকাণ্ডের উপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...