বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

- মনোনয়ন প্রত্যাশী ফয়সালের পক্ষ থেকে সাঁকো নির্মাণ

সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ, চট্টগ্রাম, প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কালাপানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। সাঁকোটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, এলাকার অন্তত পাঁচ শতাধিক পরিবারের নিয়মিত চলাচলের একমাত্র ভরসা ছিল এ খালপাড়ের পথ। কিন্তু উপযুক্ত সেতুর অভাবে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হতো শিশু, নারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা। দীর্ঘদিনের সেই কষ্ট লাঘব করতেই রফী উদ্দিন ফয়সালের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। ফলে সাঁকোটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর মাঝে ফেরে স্বস্তি। স্থানীয় বাসিন্দারা জানান, “সাঁকোটি সাময়িক হলেও এখন চলাচলের সুবিধা হয়েছে। আমাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও কমেছে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে রফী উদ্দিন ফয়সালের আগ্রহ সত্যিই প্রশংসার দাবি রাখে।”

রফী উদ্দিন ফয়সাল তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এলাকাবাসীর সমস্যা সমাধান এবং তাদের পাশে থাকা আমার দায়িত্ব ও অঙ্গীকার। যতদিন সক্ষম আছি, মানুষের কল্যাণে কাজ করে যাব।” সাঁকো নির্মাণকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন এবং দিনব্যাপী এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...