রবিবার, ১৪ জুন ২০২৬

হাটহাজারীতে ৭২০ কৃষকের মধ্যে বিনামূল্যে  রবি ফসলের প্রণোদনা বিতরণ 

হাটহাজারী  প্রতিনিধি 
হাটহাজারীতে ৭২০ জন কৃষকের মধ্যে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর)  বিনা মূল্যে রবি ফসলের প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় কৃষক / কৃষানীদের রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি ভবন মিলনায়তনে প্রনোদনা বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
উপ- সহকারী কৃষি কর্মকর্তা  মোহাম্মদ হাসানের সঞ্চালনায় আয়োজিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গণমাধ্যম কর্মীদের মধ্যে কেশব কুমার বড়ুয়া, আবুল বাসার, কৃষক প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন।
বিনা মূল্যে প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রতিজন কৃষককে প্রদর্শনীর জন্য ৩০ কেজি গম, ১ কেজি সরিষা, ১০ কেজি চিনা বাদাম, ১কেজি হাইব্রীড সূর্যমুখী, ১কেজি ও পি সূর্যমূখী, ৫ কেজি মুগ, ৮ কেজি খেসারী, ৭ কেজি ফেলন ২ কেজি অড়হড় প্রদান করা হয়। তাছাড়া প্রদর্শনীর জন্য  প্রতিজন কৃষককে ১০ কেজি করে ডিএপি, অড়হড় এর জন্য ৫ কেজি। গম সরিষা ও সূর্যমুখীর জন্য ১০ কেজি করে এমওপি, চিনা বাদাম, মুগ,খেসারী,খেলন ও অড়হড় এর জন্য ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...