বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় ও মনোনয়ন প্রত্যাশী তেনজিং এর সমর্থনে বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারিকুল আলম তেনজিং এর সমর্থনে ১৮ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় সন্দ্বীপ পৌরসভা মার্কেট চত্বরে এক বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত এলাকাবাসীর উপস্থিতিতে পুরো বাজার চত্বর উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দলীয় দপ্তরে দায়িত্বপ্রাপ্ত এবং চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে মনোনয়ন প্রত্যাশী জননেতা তারিকুল আলম তেনজিং।

প্রধান অতিথির বক্তব্য তারিকুল আলম তেনজিং বলেন,“সন্দ্বীপের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে বৈষম্য তৈরি হয়েছে তা দূর করতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া বিকল্প নেই। ধানের শীষ হচ্ছে জনগণের অধিকার আদায়ের প্রতীক। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে সন্দ্বীপের প্রতিটি জনগণের পাশে থেকে উন্নয়ন, নিরাপত্তা ও একটি সুশাসিত সমাজ গঠনে কাজ করবো।” তিনি আরও বলেন,“এই পথসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে—সন্দ্বীপ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতি আমি কৃতজ্ঞ।” গণসংযোগ ও পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জি.এস. আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আজমত আলী বাহাদুর,সাবেক ছাত্রনেতা জামসিদুর রহমান,বিএনপি নেতা ফোরকান উদ্দীন রিজভী পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম ,সাবেক ছাত্রনেতা জাহেদ কামাল,পাশা সুজন, জয়নাল আবেদিন বাকের, সাবেক কাউন্সিলর মোঃ কাউছার,৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হেমায়েত উল্যাহ আরঙ্গ হিমু,ছাত্র দল নেতা মনির উদ্দীন সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন,“সন্দ্বীপের জনগণ আজ পরিবর্তন চায়। ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তেনজিং সাহেবই সন্দ্বীপের উন্নয়ন ও জনগণের অধিকারের পক্ষে সঠিক নেতৃত্ব দিতে পারবেন।” সভায় বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি–সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...