বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

টিম ব্রান্ড ইউনাইটেডকে খেলার সরঞ্জাম উপহার দিলেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফী উদ্দিন ফয়সাল

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ প্রতিনিধিঃ
- Advertisement -
Single page 1st Paragraph

চৌমুহনী বাজারের পূর্ব পাশের হারামিয়া এলাকার স্থানীয় যুব সংগঠন টিম ব্রান্ড ইউনাইটেড–এর খেলোয়াড়দের হাতে খেলার সরঞ্জাম তুলে দিয়েছেন চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সাল ।

রবিবার রাতে টিম ব্রান্ড ইউনাইটেডের কয়েকজন তরুণ খেলোয়াড়কে নিয়ে এক ছোট্ট অনাড়ম্বর আয়োজনে তিনি জার্সিসহ বিভিন্ন খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করেন। এসময় উপস্থিত খেলোয়াড়রা জানান, স্থানীয় পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ ও খেলার সুযোগ তৈরিতে এই সরঞ্জাম বড় ভূমিকা রাখবে। রফী উদ্দিন ফয়সাল বলেন, “যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সন্দ্বীপের তরুণরা যাতে মাদক ও অপরাধ থেকে দূরে থাকে—সেই লক্ষ্যেই আমি তাদের পাশে দাঁড়িয়েছি। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও আলোকিত সমাজ গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, সামনে যে কোনো উদ্যোগে খেলোয়াড়দের সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, রফী উদ্দিনের এ উদ্যোগে এলাকার খেলাধুলার পরিবেশ আরও প্রাণবন্ত হবে এবং তরুণরা উৎসাহ পাবে মাঠে ফিরতে। ছবিতে টিম ব্রান্ড ইউনাইটেডের কয়েকজন তরুণ খেলোয়াড়কে নতুন জার্সি ও সরঞ্জামসহ দেখা যায়।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...