বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মুছাপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর, রোজ সোমবার মুছাপুর ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের মূল বার্তা তুলে ধরেন। এ সময় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে বিএনপির অঙ্গীকার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে প্রচার চালান। মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে দেশ ও জাতিকে একটি কার্যকর, জবাবদিহিমূলক সরকারব্যবস্থা উপহার দিতে বিএনপির ৩১ দফা রূপরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ধানের শীষের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এদিকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের পক্ষ থেকে জানানো হয়, জনগণই বিএনপির শক্তি—তাই মাঠে মাঠে গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে যাওয়াই এখন প্রধান লক্ষ্য। তাঁর পক্ষ থেকে মহিলা দলের কর্মী-নেত্রীদের এই কার্যক্রমকে স্বাগত জানানো হয়।
জনমত সৃষ্টি, গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন মুছাপুর ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা। অনুষ্ঠানের মাধ্যমে আগামীর আন্দোলন-সংগ্রামে নারী ভোটারদের সক্রিয় ভূমিকা আরও জোরালো হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
