শুক্রবার, ১৯ জুন ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পাচঁলাইশে চসিকের ক্রাশ প্রোগ্রাম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর জুড়ে বিশেষ ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে ৭ নম্বর ওয়ার্ডের পাঁচলাইশ আবাসিক ও আশপাশের এলাকায় পরিচালিত হয় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শীতের মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আগাম সতর্কতা ও মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করা। নগরের ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে মশক নিধন, লার্ভা ধ্বংস ও বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় মেয়র মহোদয়ের নির্দেশে আমরা প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছি। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। নিজেদের বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে। নগরবাসীর প্রতি অনুরোধ তিনদিনে একদিন জমা পানি ফেলে দিন”

ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি জানান, মশা নিধন কার্যক্রমের পাশাপাশি আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয়দের অংশগ্রহণে প্রচারণা চালাচ্ছি। অনেকেই এখন নিজেরাই আশপাশ পরিষ্কার রাখার উদ্যোগ নিচ্ছেন, যা উৎসাহব্যঞ্জক।

অভিযানে আরও উপস্থিত ছিলেন চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ডা. সরওয়ার আলম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ), আর কে লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ এলাকাবাসী।

চসিক কর্মকর্তারা জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ কার্যক্রমও অব্যাহত রয়েছে। নগরের বিভিন্ন এলাকায় যেখানে লার্ভা পাওয়া যাচ্ছে, সেসব স্থানে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সিটি কর্পোরেশনের এ উদ্যোগে এলাকার পরিবেশ অনেকটা পরিষ্কার হয়েছে এবং মশার উপদ্রবও কমতে শুরু করেছে। তারা নিয়মিতভাবে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...