বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে উড়িয়ে পাকিস্তান ম্যাচে পূর্ণ মনোযোগ বাংলাদেশের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ের পর দলের পুরো মনোযোগ এখন পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে, এমনটাই জানিয়েছেন মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

বৃহস্পতিবার রাজধানীর এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় দলের অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জামাল বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় এবং গোল হজম না করার সাফল্য সেমিফাইনালের আগে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ফরহান আলী ওয়াহিদের দুর্দান্ত গোল প্রসঙ্গে জামাল বলেন, জাতীয় স্টেডিয়ামে দেখা অন্যতম সেরা গোল এটি।

হামজা চৌধুরীর দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকের পাশাপাশি ফরহানের গোলটিও এই স্টেডিয়ামে করা সেরা গোলগুলোর একটি হিসেবে স্মরণীয় হয়ে থাকতে পারে। তবে জামালের মতে, আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তুলনা না করে তরুণ এই ফরোয়ার্ডকে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার সুযোগ দেওয়া উচিত।

বাংলাদেশের সাবেক অধিনায়ক স্কোয়াডের গভীরতা এবং খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর গুরুত্বও তুলে ধরেন। বিশেষ করে মাত্র দুই দিনের ব্যবধানে ম্যাচ হওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

এক প্রশ্নের জবাবে সাদ উদ্দিনের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামাল। তাঁর ভাষ্য অনুযায়ী, এই ডিফেন্ডার গোঁড়ালির টেন্ডনে চোট পেয়েছেন। এতে দীর্ঘ সময়ের জন্য, সম্ভবত এক বছর পর্যন্ত, মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর হামজা চৌধুরীও আলোচনার অন্যতম বিষয় ছিলেন।

শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের প্রশংসা করে জামাল বলেন, দলের জন্য অসাধারণ অবদানের কারণে হামজার অধিনায়কের আর্মব্যান্ড পাওয়ার যোগ্যতা রয়েছে।

জামাল বলেন, ‘হামজার অধিনায়কত্ব পাওয়ার যোগ্যতা আছে। সে দারুণ ফুটবল খেলেছে। সে দলের অন্যতম বড় তারকা এবং সেরা খেলোয়াড়দের একজন। তার জন্য আমি সত্যিই খুব খুশি।’

এই বিভাগের সব খবর

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ার রেগনাম...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ...

সর্বশেষ

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের...

শীর্ষ মাদক ব্যবসায়ী সোবহানকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে শীর্ষ মাদক ব্যবসায়ী...