রাঙ্গুনিয়ায় উপজেলার পারুয়া ডিসি সড়কের ভিটুমিন কার্পেটিং উঠে গিয়ে জরাজীর্ন হয়ে পড়েছে, এতে চলাচলে হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এই বেহাল অবস্থা থেকে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসীর পক্ষে এক কলেজ শিক্ষক, এম আনোয়ার হোসেন নামের একজন মানবাধিকার কর্মী ও কলামিস্ট। তিনি সড়কটির দূর্অবস্তা দেখে দ্রুত সংস্কারের দাবীতে আবেদনটি করেন।
