রবিবার, ১৪ জুন ২০২৬

সন্দ্বীপে জনসভায় বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন

ছয় মাসে সন্দ্বীপ থেকে অস্ত্র, মাদক ও সন্ত্রাস নির্মূল করবো

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেছেন, ‘সন্দ্বীপে ধানের শীষের কোন বিকল্প নেই। দিন শেষে সন্দ্বীপে বিএনপির প্রার্থীরা এক ও অভিন্ন। আমাকে মনোনয়ন দিলে ৫৪ বছরের নৌ যাতায়াতে দূর্ভোগের অবসান হবে, সন্দ্বীপে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনসহ মাদক, অস্ত্র ও সন্ত্রাস ছয় মাসে নির্মুল করবো।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন এর সমর্থনে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। সোমবার(১০ নভেম্বর) বিকেলে উপজেলার হারামিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন। হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। উল্লেখ্য, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনের মধ্যে ৬ টিতে কাউকে প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যার মধ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন অন্যতম।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...