রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া এলাকার লেভাপাড়া গ্রামের গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন।

আজ সকালে কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের চিকিৎসা সেবা প্রদান করেন, গাইনি বিশেষজ্ঞ মেজর জান্নাতুন নাঈম ডিজিও, রাঙ্গামাটি সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবীর দাস, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিদা আকতার।

এসময় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এ বিষয়ে রাঙ্গামাটি জোনের মেজর মিনহাজুল আবেদিন বাসসকে জানান, রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিয়মিতভাবে স্বাস্থ্যসেবাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে সেনাবাহিনী।

তিনি জানান, স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

এ সময় ৩নং ঘাগড়া ইউপি সদস্য মন্টু রঞ্জণ চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিনামুল্যে স্বাস্থ্যসেবাসহ ওষুধ পাওয়ায় খুশি স্থানীয়রা।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...