শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডিডিআরসি’র উদ্যোগে একীভূত শিক্ষা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং দাতা সংস্থা লিলিয়ানা ফন্ডস এর সহযোগিতায়  ৯ নভেম্বর ২০২৫, বেলা ২ টায় চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হলো একীভূত শিক্ষা বিষয়ক এডভোকেসি সভা।

‘The Meaningful Participation and Inclusion of Children and Youths with Disabilities in all Domains of CBR’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় জেলা সমাজসেবা কার্যালয়, শহর সমাজসেবা কার্যালয়, স্কুলশিক্ষক, অভিভাবক ও সিভিল সোসাইটির প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ডিডিআরসি নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ এর সঞ্চালনায় এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ফরিদুল আলম উপ-পরিচালক, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের জনাব জসিম উদ্দিন, সহকারী পরিচালক, জনাব উর্বশী দেওয়ান, সহকারী পরিচালক, মোঃ শোহানুর রহমান শাহরিয়ার, রেজিষ্ট্রেশন কর্মকর্তা, মোঃ আশরাফ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা, শহর সমাজজসেবা-৩, জনাব, মোঃ আলমগীর, সমাজসেবা কর্মকর্তা, শহর সমাজসেবা- ২, জনাব আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা, শহর সমাজসেবা-১, জনাব মোঃ ওয়াহিদুল আলম, প্রিন্সিপাল, সহকারী পরিচালক, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম, জনাব, সিতারাই ফেরদৌস, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চট্টগ্রাম, জনাব মোঃ শহীদ উল্লাহ, সুপারিনটেন্ডেন্ট, সহকারী পরিচালক, পিএইচটি সেন্টার, চট্টগ্রাম, জনাব আজগর আলী, প্রধান শিক্ষক, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, চট্টগ্রাম, জনাব কহিনুর বেগম, জনাব ফাতেমা ও জনাব সাদিয়া,শিক্ষক, শ্রবণ প্রতিববন্ধী বিদ্যালয়, চট্টগ্রাম, জনাব সুজিত কুমার নাথ, প্রধান শিক্ষক, শ্রবণি প্রতিবন্ধী বিদ্যালয়, জনাব নুরুন্নাহার, ফিল্ড ট্রেনার, ডিডিআরসির প্রোজেক্ট কোঅর্ডিনেটর মোঃ ইসহাক মিয়ার ইনক্লুসিভ এডুকেশন বিষয়ে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে চট্টগ্রাম জেলার প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিষয়ে সরকারী ও বেসরকারী পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন।

আলোচনা সভায় সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তাগণ এবং বিশেষ শিক্ষা স্কুলের শিক্ষকগন সার্বিক বিষেয়ে আলোচনায় জানান, ডিডিআরসি ও সমাজসেবা যৌথভাবে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের ঈশারা ভাষা শেখার প্রশিক্ষণের ব্যপারে অত্যন্ত গরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডিডিআরসিকে এ ব্যপারে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

প্রধান অতিথি জেলা সমাজসেবার উপ-পরিচালক জনাব মোঃ ফরিদুল আলম বলেন, “আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে সম্মিলিত প্রচেষ্টায় সমাধান করতে হবে। শিশুদের অনেকেই পিছিয়ে রয়েছে—তাদের এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান, এবং সরকারি সেবার সমন্বয় অত্যন্ত জরুরি।” তিনি ইশারা ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...