বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বান্দরবানে কৃষকদের মধ্যে রবি ফসলের বীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার থানচি উপজেলায় আজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে শীতকালীন রবি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় থানচি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) লিটু চট্টোপাধ্যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জমিরউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত দে, টুটন ভট্টাচার্য, উওয়াইমং মারমা, উক্তম মারমা ও মংচপ্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, ফেলন, অড়হর ও বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে সরিষা চাষে ৬০ জন, ফেলন চাষে ২০ জন, সূর্যমুখী চাষে ২০ জন, অড়হর চাষে ৪০ জন, চিনাবাদাম চাষে একশ’ জন এবং বোরো ধান চাষে ২০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এছাড়া প্রত্যেক কৃষককে নির্দিষ্ট পরিমাণে ডিএপি ও এমওপি সারসহ ফসলভেদে বীজ প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...