শনিবার, ১৩ জুন ২০২৬

লামায় ম্রোদের জুম ভূমি রক্ষায় সাংগু মৌজাবাসীর মানববন্ধন

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ২৮৫নং সাংগু মৌজার ম্রো সম্প্রদায়ের জুম ভূমি উঃ উইচারা ভিক্ষু ও তৈন মৌজা হেডম্যান মংক্যনু নেতৃত্বে ধর্মকে ঢাল করে মারাইতং পাহাড়ে বে-আইনীভাবে দখলের পায়তারা সহ লামা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্মের নামে ম্রোদের ভূমি দখল বন্ধ করো, করতে হবে’, ‘মংক্যনু মার্মা হেডম্যান হয়ে প্রশাসনের বিরুদ্ধে ও মারাইতং পাহাড় নিয়ে মিথ্যাচার কেন ?’ উঃ উইচারা ভিক্ষু গং রিসোর্ট করলে ধর্মের অবমাননা হয়না কেন?’ ‘মারাইতং ধর্মজাদী পরিচালনা কমিটি সীমানা নির্ধারণে এত ভয় কিসের ?’ -এমন শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়সহ শত শত বাঙ্গালী নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে ২৮৫নং সাংগু মৌজাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- লামা উপজেলার সাংগু মৌজা হেডম্যান চ্যংপাত ম্রো, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির সভাপতি তনয়া ম্রো ও সদস্য কাইনপ্রে ম্রো, স্থানীয় মুক্তারাম ত্রিপুরা কারবারী, ফলে ম্রো, পাক ম্রো ও সাকতাই ম্রো প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- সরকার কর্তৃক ১৯৯২ সালে তৈন মৌজায় ৫ একর ও সাংগু মৌজায় ৫ একরসহ মোট ১০ একর জমি মারাইতং পাহাড়ের জাদী নির্মাণের জন্য বন্দোবস্তি দেওয়া হয়। তখন থেকে ওই ভূমিতে বৌদ্ধ মন্দির নির্মাণ করে ভোগ করে আসছেন কর্তৃপক্ষ। আমরাও বৌদ্ধ ধর্মালম্বী, আমরাও বৌদ্ধ মন্দিরের বিরোধী না, ভান্তের বিরুদ্ধেও না। কিন্তু এখানে ধর্মের নামে, ধর্মকে পুঁঁজি করে ম্রো জনসাধারণের ভূমি নিয়ে যারা ছিনিমিন খেলছেন, তাদের বিরোধী আমরা। বক্তারা আরও বলেন- উঃ উইচারা ভিক্ষু ও তৈন মৌজা হেডম্যান মংক্যনু মার্মাসহ একটি চক্র ধর্মকে ব্যবহার করে ম্রো জনগোষ্ঠির জুম ভূমি জবর দখলের উদ্দেশ্যে রিসোর্ট নির্মাণের পায়তারা করছেন। এ নিয়ে সর্বশেষ গত ১৯ অক্টোবর লামা ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি), সার্ভেয়ার ও থানা পুলিশের অফিসার ইনচার্জসহ গন্যমান্য ব্যক্তিরা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দুই উপজেলা প্রশাসন ও গন্যমান্য ব্যক্তিবর্গের যৌথ সিদ্ধান্তে দুই উপজেলার সীমানা বিরোধ চিহ্নিত ও বৌদ্ধ মন্দিরের ১০ একর ভূমি পরিমাপ করে বুঝিয়ে দিতে ২৮ অক্টোবর মঙ্গলবার বিরোধীয় ভূমি পরিমাপ করার সিদ্ধান্ত নেন। এ সময় উপস্থিত তৈন মৌজা হেডম্যানও এতে সম্মতি প্রদান করেন। কিন্তু উঃ উইচারা ভান্তে ও মংক্যনু মার্মা চক্রটি পরিকল্পিতভাবে সাংগু মৌজাস্থ ম্রোদের ভূমি জবর দখল অব্যাহত রাখতে পরিমাপের দিন কিছু লোক জড়ো করে প্রশাসনের বিরুদ্ধে উসকানিমুলক বক্তব্য দিয়ে পরিমাপের কাজ বানচাল করেন। লামা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে এহেন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এর পাাশাপাশি পরিমাপ করে আলীকদমের ভূমি আলীকদমকে, আর লামা উপজেলার সাংগু মৌজার নিরীহ ম্রো জুম চাষিদের ভূুমি ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান বক্তারা।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...