বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের ৭ প্রবাসীর স্মরণে বিএনপি নেতার শোকসভা ও মোনাজাত অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

ওমানের দুখুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের সাত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার স্মরণে শোকসভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২২ অক্টোবর (বুধবার) বিকেল সাড়ে চারটায় সন্দ্বীপের হারামিয়া মালেক মুন্সির বাজারে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফসিউল আলম রহিম, নাজিম উদ্দীন কমিশনার, রহমতপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. দিদার, পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আবছার, মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকারিয়া তসলিম, মাছুম, রফিক, মাইন শিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারবিন আকতারসহ স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মো. আবদুল করিম। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নিহতদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিহত আরজুর বড় ভাই মো. মিলাদ, যিনি আবেগঘন কণ্ঠে ভাইসহ নিহত প্রবাসীদের স্মৃতিচারণ করেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...