চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে উম্মে সাইদা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২১ অক্টোবর উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের মুনাফখিল জব্বারিয়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়,শিশুটি দুপুরে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় । খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে দেখতে পেলে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
