শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিপাকে কুকুর-বিড়ালের কামড়-আঁচড়ে আক্রান্ত রোগীরা

রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর ধরে সরবরাহ নেই জলাতঙ্কের টিকা

নিম্ন আয়ের শেষ ভরসা ঝাড়ফুঁকের চিকিৎসা

গাজী জয়নাল আবেদীন, রাউজান:
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক বছর ধরে নেই জলাতঙ্ক প্রতিষেধক র্যাবিজ টিকা। ফলে কুকুর ও বিড়ালের কামড় কিংবা আঁচড়ে আক্রান্ত রোগীরা হাসপাতালে গিয়ে প্রতিষেধক না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।জলাতঙ্কের মতো মারাত্মক রোগের ক্ষেত্রে আঘাতের ২৪ ঘণ্টার মধ্যে টিকা নেওয়া অত্যাবশ্যক, অথচ সরকারি হাসপাতালে তা না পেয়ে রোগীদের বেসরকারি ফার্মেসির দ্বারস্থ হতে হচ্ছে।

ফার্মেসিগুলোতে প্রতিটি টিকার দাম ৪৫০-৫০০ টাকা, যেখানে একজন আক্রান্ত ব্যক্তিকে মোট পাঁচটি টিকা নিতে হয়। অর্থাৎ সম্পূর্ণ চিকিৎসায় প্রায় ২৫০০ টাকা খরচ হচ্ছে। কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা এই বিপুল অর্থ খরচ করতে অপারগ। তারা নিরুপায় হয়ে শেষমেশ বিভিন্ন কবিরাজের কাছে ঝাড়ফুঁকের আশ্রয় নিচ্ছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এদিকে ফার্মেসীতে বিক্রি হওয়া র্যাবিজ টিকাও মাননিয়ন্ত্রণহীন সংরক্ষণ পদ্ধতিসহ নানান কারণে অনিরাপদ বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভুক্তভোগীদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। স্থানীয় সূত্রে জানা যায়, ভাদ্র-আশ্বিন-কার্তিক মাসে কুকুরের প্রজনন ঋতু হওয়ায় এ সময় কামড়ের ঘটনা বেড়ে যায়। কখনও কখনও দিনে ১০-১৫ জন পর্যন্ত মানুষ কুকুরের আক্রমণের শিকার হন।

আক্রান্তদের মধ্যে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীর সংখ্যা বেশি। উপজেলার রাউজান সদর ইউনিয়নের বাসিন্দা আনিসুর রহমান বলেন, আমার মাকে বিড়াল কামড় দিয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে জানায় টিকা নেই, জরুরি বিভাগে তারা একটা কাগজের টুকরায় টিকার নাম লিখে দিয়ে বাইরের ফার্মেসী থেকে কিনে নিতে বলেন। নিরুপায় হয়ে হাসপাতালের গেইটের সামনের ফার্মেসী থেকে ৪৫০ টাকা দিয়ে কিনে নিয়ে টিকা দেওয়া হয়। এইদিন একব্যাক্তি কুকুরের কামড়ে আক্রান্ত তার ছেলেকে নিয়ে এসেছিল। তাকে ড্রেসিং করে কাগজের টুকরা ধরিয়ে দেয়। টাকা না থাকায় তিনি টিকা না মেরে চলে যায়। রাউজানের বাগোয়ানে দিনমজুরের কাজ করা ভোলার বাসিন্দা নুরুল হাকিম বলেন, বিল থেকে ফেরার পথে পেছন থেকে পায়ে কুকুর কামড় দেয়। উপস্থিত অনেকের পরামর্শে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তারা ড্রেসিং করে দিয়ে বলে এখানে টিকা নেই। শহরে জেনারেল হাসপাতালে যেতে বলেন। না হয় ঔষধের দোকানে গিয়ে টিকা মারতে বলেন। সেইদিন ফার্মেসী হতে একটা টিকা মেরেছিলাম। ৫০০ টাকা নিয়েছে। আরো ৪টি নাকি মারতে হবে। আমার দ্বারা এত টাকা ব্যয় করে টিকা নেওয়া সম্ভব না। পরে একটা মহিলার কাছ থেকে স্বপ্নে পাওয়া ঔষধ ‘কলা পড়া’ খেয়ে নিয়েছি। আল্লাহ যা করে।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, গত বছর থেকে রেবিস টিকার সরবরাহ বন্ধ রয়েছে। বাধ্য হয়ে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যেতে বলা হয়, কিন্তু অনেকে সেখানে যেতে পারেন না। যাদের সামর্থ্য আছে তাদের বাইরের ফার্মেসী থেকে কিনে নেওয়ার পরামর্শ দিয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহজাহান বলেন, বিগত এক বছর ধরে আমাদের এখানে জলাতঙ্কের টিকার সরবরাহ নেই। ৩টা ছিল মজুদ ছিল তা গত মাসে শেষ হয়েছে। আমরা চলতি বছরের ৩ মে ৫শত টি র্যাবিজ ভ্যাকসিন ইমোনোগ্লুবুলিন, ৫শত টি র্যাবিজ ভ্যাকসিন হিউম্যান বি পি ও ১০ টি ভ্যাকসিন রেজিস্ট্রারের চাহিদা প্রেরণ করেছি। কিন্ত এখনও আসে নি। সরবরাহ না থাকলে আমরা দিব কিভাবে। আশা করছি শিগগিরই টিকা পাওয়া যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, যা মূলত আক্রান্ত প্রাণীর লালা থেকে মানুষের দেহে ভাইরাস প্রবেশের মাধ্যমে ছড়ায়। তাই কামড় বা আঁচড়ের ২৪ ঘণ্টার মধ্যে টিকা নেওয়া অত্যন্ত জরুরি। স্থানীয় সচেতন মহল মনে করে, অন্তত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে বিনামূল্যে রেবিস টিকা মজুদ রাখা আবশ্যক। এতে নিম্ন আয়ের মানুষ সময়মতো চিকিৎসা পেলে জলাতঙ্কজনিত মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....