বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার বিলাইছড়ি উপজেলায় আজ বিলাইছড়ি কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক।

আজ রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কলেজের জায়গা পরিদর্শন করেন। এছাড়াও তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এককোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট কলেজের একাডেমিক ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

পরে,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বিলাইছড়ি উপজেলায় অবস্থিত নীলাদ্রি রিসোর্ট, আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ (যুগ্ম সচিব), বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সিবলী নোমান, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...