সোমবার, ২৯ জুন ২০২৬

আরও ৩ রোগীকে ঢাকায় নিতে হবে, হাসপাতালে ভিড় না করার অনুরোধ

- Advertisement -
Single page 1st Paragraph

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া জরুরি। দগ্ধ রোগীদের ইনফেকশন হলে কোনোভাবেই বাঁচানো যায়না।

তাই আপনাদের অনুরোধ আপনারা রোগীদের দেখতে এসে অহেতুক ভিড় করবেন না।

তিনি বলেন, ‘এই রোগীদের শরীর ফুলে যাচ্ছে। তাদের শ্বাসকষ্ট হতে পারে। সেজন্য বার্ন আইসিইউতে নিতে হতে পারে। এ কারণে তাঁদের পরিবারের সদস্যদের সাঁয় মিললে ঢাকায় নিয়ে যেতে চাই। ’

সোমবার (৬ জুন) বেলা ১২ টার দিকে চমেক হাসপাতালের পরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডা. সামন্ত লাল সেন।

তিনি আরও বলেন, চমেক হাসপাতালে যারা দগ্ধ রোগীদের চিকিৎসা দিচ্ছেন সেসব চিকিৎসকদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে এখানে কিছু সুযোগ-সুবিধার সংকট রয়েছে। সেজন্য গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে চাওয়া।

রোববার ১৪ জন রোগীকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিয়ে যাওয়া হয়। এখন আরও তিনজনকে নিয়ে যাওয়া হলে সেই সংখ্যা বেড়ে হবে ১৭ জনে।

ডা. সামন্ত লাল সেন অযথা হাসপাতালে কাউকে ভিড় না করার অনুরোধ জানান। তিনি বলেন, দগ্ধ রোগীদের জন্য সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে সংক্রমণ। সংক্রমণ হলে দগ্ধ রোগীদের কোনোভাবেই বাঁচানো সম্ভব না। সেজন্য অযথা কেউ ভিড় করে তাঁদের ঝুঁকির কারণ হবেন না।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...