বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

হাটহাজারিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অভিদাশ (৩৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে হাটহাজারী থানধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অভিদাস ওই ইউপির ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাসের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে উল্লেখিত এলাকার একটি ফুলের দোকানের সামনে কযেকজন দুর্বৃত্তের সাথে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে তা ধস্তাধস্তিতে রুপ নেয়। পরে দুর্বৃত্তরা অভিদাসকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় অভিদাস এবং তার সাথে থাকা সহপাঠী তানিম নামের এক যুবকও গুরুতর আহত হয়।

এসময় তাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিকটতম একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে রেফার করে দেন।

পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক অভিদাসকে মৃত ঘোষণা করেন। এবং অপর গুরুতর আহত তামিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া রাত ৯ টার দিকে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে আমরা ঘটনাস্থলে আছি। দেখছি কেন কি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...