বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

হাটহাজারীতে স্কুল পর্যায়ে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন 

হাটহাজারী প্রতিনিধি 
হাটহাজারীতে আজ রবিবার( ১২ অক্টোবর)  সারাদেশের মত স্কুল পর্যায়ে  টাইফয়েড টাকাদান কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার মজুমদার এর সার্বিক তত্বাবধানে  হাটহাজারী  মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। উপজেলার আওতাধীন ৮ টি বিদ্যালয়ে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করা হয়।
পরে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন হাসপাতাল ও ক্লিনিক ঢাকা মহাখালীর পরিচালক  ডা. আবু হোসেন মোঃ মঈনুল আহসান, চট্টগ্রাম বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, স্বাস্হ্য অধিদপ্তর মহাখালীর সিডিসি পরিচালক  ডা. মোঃ ফরহাদ হোসাইন, এম আই এস স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার ডা. রফিকুন সালেহীন, চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক( ডেন্টাল) . সৈয়দ মোঃ ইমতিয়াজ হোসাইন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের হেলথ অফিসার  ডা. মোঃ দেলোয়ার হোসেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন প্রমূখ। গতকাল স্কুল পর্যায়ে  সর্বমোট ৭হাজার ৫ শ১২ জন শিক্ষার্থীকে এ টিকা প্রদান করা হয় ।পরে কর্মকর্তাগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জরুরী বিভাগসহ বিভিন্ন বিভাগ বিভাগের সেবদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...