রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি
রাঙামাটিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মো. মোবারক হোসেন।
টিকাদান কর্মসূচির অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসার সভাপতিত্বে এসময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক  ডাঃ বেবি ত্রিপুরা, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা।
জেলা  স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় এক লাখ ৫৪ হাজার ৭৪৯ শিশুকে টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এরমধ্যে ৪৯ টি ইউনিয়নের এক হাজার ২২২টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ১১ হাজার ৯৪১ টি বিদ্যালয় এবং ৪২ হাজার ৮০৩ টি এলাকার শিশু যারা বিদ্যালয়ে ভর্তি হয়নি বা লেখা-পড়া করে না এমন শিশুকেও টিকা প্রদান করা হবে বলে জানানো হয়।
চলতি মাসের ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস পর্যন্ত এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক- প্রাথমিক থেকে ৯ ম শ্রেণী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকাদানের কর্মসূচির আওতায় আনা হবে।
এর আগে ০৬ অক্টোবর  দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টাইফয়েড টিকাদান কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...