বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রবীণ সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ আর নেই

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

প্রবীণ সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ (৭৮) আর নেই। তিনি ১১ অক্টোবর শনিবার রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রবিবার বাদে জোহর রাউজান পৌরসভার সিকদার ঘাটা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ১ ছেলে রেখে গেছেন। তিনি চট্রগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য। তিনি রাউজান প্রেস ক্লাবের একাংশের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার (পৌরসভার) সুলতানপুর গ্ৰামে আলেপ খান সওদাগর বাড়িতে জন্মগ্ৰহণ করেন।

চুয়েটের ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমানের শ্বশুর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, রাউজান পৌরসভার প্রশাসক অংচিং মারমা, রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া, সাংবাদিক মীর আসলাম, জাহেদুল আলম, শফিউল আলম, এম. বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, এস. এম ইউসুফ উদ্দিন, নেজাম উদ্দিন রানা, গাজী জয়নাল আবেদীন যুবায়ের, কামরুল ইসলাম বাবু, কামাল উদ্দিন হাবীবী, হাবিবুর রহমান, মোহাম্মদ আরফাত হোসেন, আমির হামজা, আনিসুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি দীর্ঘ ৫৫ বছরের চাকুরী জীবনে একটানা ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে কর্মজীবনে তিনি দি ডেইলি করোনিকেল, দি ইউনিটি, ডেইলি ফিন্যান্সিয়েল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দি ডেইলি লাইফ, দি নিউ নেশান পত্রিকার ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিক্স টাইমস, দি ডেইলি কমার্শিয়াল টাইমস’র নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...