বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়ি বিএনপির পাঁচ নেতা এক টেবিলে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আলোচিত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির পাঁচ মনোনয়ন প্রত্যাশীদের এক টেবিলে বৈঠকের সম্প্রীতির ছবিটি শুক্রবার (১০ অক্টোবর) দিনভর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের লালখান বাজার ‘পিটস্টপ রেস্টুরেন্টে’ এ বৈঠকটি হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজনটি করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। মনোনয়ন দৌড়ে আসনে একাধিক প্রার্থী হওয়ায় পরিস্থিতি সবার বোঝাপড়া-মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার জন্য এ আয়োজন করা হয়। দলীয় সূত্রে জানাগেছে, মনোনয়ন কে পাবে, কে পাবে না, সেটা দলীয় হাইকমান্ডের এখতিয়ার। ফলে আসন্ন নির্বাচন সামনে রেখে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা সবার লক্ষ্য হওয়া দরকার। বৈঠকটি মূলত সম্প্রীতি বজায় এবং বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা করতেই আয়োজন। এটি দলের নেতাকর্মীদের মাঝে গতিশীলতা আনতে ভূমিকা রাখবে।

সভায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনটিতে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী পাঁচ প্রার্থী উপস্থতি ছিলেন। তারা হলেন উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার, উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. সরোয়ার আলমগীর, বিএনপির কেন্দ্রিয় নেতা সাংবাদিক কাদের গণি চৌধুরী, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী ও উত্তরজেলা বিএনপি নেতা মো. সালাহ উদ্দিন। সভায় এসব নেতা তাদের বক্তব্য তুলে ধরেন। এসময় দল যাকে মনোনয়ন দেয় তাঁর পক্ষে মাঠে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তারা। মো. সরোয়ার আলমগীর বলেন, ‘দলের দুর্দিনে আমি ফটিকছড়িবাসীর সাথে ছিলাম। দলের নেতা-কর্মীদের সুখে-দুখে হাত বাড়িয়েছি। জেল-জুলুমসহ নানা অত্যাচার সহ্য করেছি। হামলা-মামলা ফেইজ করেছি।

এসব বিষয় হাইকমান্ডকে জানিয়েছি।’ কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেন, ‘নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করবো। এমন কথাই জানিয়েছি।’ এদিকে, শুক্রবার দিনভর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সামনে টেবিলে পাঁচ নেতার এই ছবিটি ভাইরাল হয় পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে। অনেকে ছবিটিকে ইতিবাচক হিসেবে দেখে মন্তব্য করলেও অনেকে এটি নিতান্তই হাস্যকর এবং লোকদেখানো বলে মন্তব্য করে কমেন্ট দিয়েছেন। সাহেদুল আলম নামের একজন তার ফেইজবুক কমেন্টে লিখেন, ‘এমন ছবির দৃশ্য হাস্যকর। লোকদেখানো এমন ছবি দিয়ে নেতারা ভাইরাল এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য করেন। আদতে মাঠ পর্যায়ে ছবিটির মতো কিছুই হবে না। এখানকার বিভক্ত বিএনপি কখনোই এক হবে না। এমন ছবি অতীতে অনেকে দেখেছেন।’ আজমগীর নামের এক শিক্ষক কমেন্টে লিখেন, ‘ছবিটি সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হবে। তবে; শেষতক এই ছবির মতো নেতারা ধারাবাহিক থাকবেন কি-না দেখার বিষয়। রুচির এই টানাপোড়েনে আমরা এখন পেইজবুক নির্ভর হয়ে পড়েছি। সাধারণ জনতা নির্ভার হতে নেতাদের এমন সম্প্রীতি ধরে রাখার জন্য তিনি তাদের সহনশীলতা কামনা করেন।’

চট্টগ্রাম বভিাগীয় সাংগঠনকি সম্পাদক মাহবুুর রহমান শামীম বলনে, ‘বিএনপি এখনো প্রার্থীতা চুড়ান্ত করেন নি। মনোনয়ন প্রত্যাশীরা এখন মাঠে-ময়দানে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমরা নেতাদের বক্তব্য শুনেছি; এসব কেন্দ্রে জানাবো।’

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...