চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময়৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া এবং নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা নামক স্থানে হালদা নদীতে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আনসার সদস্য, গ্রাম পুলিশসহ স্থানীয় ইউপি সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও নদী-খাল রক্ষায় মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
