চট্টগ্রাম কর্ণফুলী নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে অভিযুক্ত ৫ ব্যক্তিকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । ২৯ শে সেপ্টেম্বর সোমবার সকাল থেকে কর্ণফুলী নদীতে অবৈধ বালি উত্তোলন বন্ধে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন , কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া মরিয়ম নগর থেকে বেতাগী পর্যন্ত অবৈধভাবে বালি উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ ব্যক্তি ও একটি বলগেট আটক করে , এসময়ে তাদেরকে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবব্রত দাশ , দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে বালি উত্তোলনের ফলে নদীর ভাঙ্গন বেড়ে গেছে ইতিমধ্যে নদীর পাড়ের মানুষ আতংকিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন , মধ্যে বেতাগী গোলাম বেপারী হাট এলাকায় বসানো ব্লগ ইতিমধ্যে ফাটল সৃষ্টি হয়েছে । কর্ণফুলী নদীর ভাঙ্গন রোধে অবৈধ বালি উত্তোলন বন্ধে আরো জোরালো অভিযান পরিচালনার দাবী জানান সচেতন মহল ।
