রবিবার, ১৪ জুন ২০২৬

ফটিকছড়িতে নুর মেধাবৃত্তি’র পুরস্কার বিতরণ সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

আল-নুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১০ম তম নুর মেধাবৃত্তি (ফটিকছড়ি জোনের) পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৩টায় ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুন নুর মওলা (বীরপ্রতীক) মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান প্রিন্সিপাল রায়হানুল আনোয়ার রাহীর সভাপতিত্বে বোর্ডের সদস্য মোঃ মাসুদুল ইসলাম মাসুদ ও ওমর ফারুক শাহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নুর মেধাবৃত্তি বোর্ডের পরিচালক সাংবাদিক এইচ.এম.সাইফুদ্দীন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সুয়াবিল আধুনিক কিন্ডার গার্টেন’র প্রতিষ্ঠাতা কাজী আরশাদ উদ্দীন রোমান, প্রধান আলোচক হিসাবে ছিলেন সমিতিরহাট বিএনপির সভাপতি মোঃ সরোয়ার হোসাইন, বিশেষ আলোচক হিসাবে ছিলেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু জাফর মুহাম্মদ আলম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, ফটিকছড়ি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, খাদেমুল ইসলাম পাঠাগারের সাধারণ সম্পাদক ইয়াছিন সিদ্দিকী। বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন Fwv নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সূর্পণা বড়ুয়া। আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর এসএম রাকিব,কেন্দ্র সচিব ইরফান উদ্দীন লুৎফুর, সদস্য মুফতি মামুন বশর ভূঁইয়া,ফয়সাল,মাহিন প্রমূখ। এতে মাসুদুল ইসলাম মাসুদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আলাদা একটি প্রাণচাঞ্চল্য ফুটে ওঠে এবং বক্তব্যে অতিথিরা বলেন, এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী,সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দরা।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...