বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী আন্দোলন এর মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদের সন্দ্বীপ টাউন জগন্নাথ আখড়া মন্দির পরিদর্শন

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় পৌরসভা ৩নং ওয়ার্ডে অবস্থিত সন্দ্বীপ টাউন জগন্নাথ আখড়া মন্দির পরিদর্শন করেন। তিনি পূজা কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন -ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাঈল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়াঁ,সহ-সভাপতি, হাফেজ মহিব্বুল্লাহ, সহ-সম্পাদক মাওলানা জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ জাহিদুল ইসলাম, মিডিয়া সেল এর আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক আমীন রসুল রিয়াদ, সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ, নিউজ এডিটর সাইফুল ইসলাম, ফটোগ্রাফার আরিফ মুরাদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসীন আরাফাত ভূঁইয়া, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মুসলিম উদ্দিন, জিহাদুর রহমান সহ যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অধ্যাপক আমজাদ হোসাইনকে সঙ্গ দেন। অধ্যাপক আমজাদ হোসাইন তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনভূমি। ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কারও ভয়ের কিছু নেই। আমরা চাই সন্দ্বীপে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বজায় থাকুক। নির্বাচিত হলে আমি এ দ্বীপে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবো।” তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেক সময় ভয়ের চোখে দেখা হয়। কিন্তু বাস্তবে আমাদের দল কখনও বিভাজন বা বিদ্বেষের রাজনীতি করে না। আমরা সবার কল্যাণ চাই, হোক সে মুসলিম বা অমুসলিম। ইসলাম প্রতিবেশীদের অধিকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। কোরআন ও হাদিসে বলা হয়েছে, মুসলিম হোক বা অমুসলিম—প্রতিবেশীর প্রতি সম্মান, নিরাপত্তা ও সহযোগিতা করা প্রত্যেক বিশ্বাসীর দায়িত্ব। ইসলাম কখনও ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বৈরিতা শেখায় না, বরং পারস্পরিক সহমর্মিতা ও সহাবস্থান শেখায়।”

তিনি উপস্থিত পূজারী ও স্থানীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সবার অধিকার প্রতিষ্ঠায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। পরিদর্শনকালে মন্দির কমিটির সাধারণ সম্পাদক মুকুল মজুমদার, কেশিয়ার শিমুল দে, পূজা কমিটির সভাপতি রাখাল মালাকার, সম্পাদক জনি সূত্রধরসহ দুঃখ হরন জলদাস, দিলিপ মালাকার, বলাই সূত্রধর,প্রদীপ মালাকার, ভুট্টো দে, যুব কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...