রবিবার, ১৪ জুন ২০২৬

ফটিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক অস্ত্রসহ যুবক আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ,চাবুক,কুড়াল মুঠোফোন ও বিভিন্ন সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে। মঙ্গলবার দিনগত রাতে উপজেলাধীন খিরাম আর্মি ক্যাম্প কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানের কমান্ডার ছিলেন বিএ-৯০০১ মেজর সাইফুর রহমান তুর্জো ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিজেও-৫২৬৪১ সিনিঃ ওয়াঃ অফিঃ মোঃ আতিকুর রহমান। জানা যায়,আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা খোরশেদুল আলমের পুত্র, মোঃ ইরফান(বর্তমান চেয়ারম্যান অহিদুল আলম এর ভাতিজা)এবং মোহাম্মদ শফি আলমের পুত্র মোঃ আব্দুল হালিম প্রকাশ ইমনের ঘরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোঃ ইরফানের ঘরে তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও আব্দুল হালিম প্রকাশ ইমন ঘর থেকে ১ টি রাইফেল,৩টি রাইফেল এ্যামুনেশন,৬টি পিস্তলের এ্যামুনেশন,৭টি বন্দুকের কার্তুজ,১১ টি ব্ল্যাংক কার্তুজ,১৬টি মোবাইল,১টি চাইনিজ কুড়াল,২টি পাহাড়ি দা,৭টি চাকু ছোট/বড়,১টি চেইন এবং ব্যবহৃত ইয়াবা, মদ, গাজা উদ্ধার করা হয়। আটক আব্দুল হালিম প্রকাশ ইমন এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সিনিঃ ওয়াঃ অফিঃ মোঃ আতিকুর রহমান এর মাধ্যমে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে জানা যায়। আসামি আব্দুল হালিম প্রকাশ ইমন বর্তমানে লক্ষীছড়ি জোনে আছে এবং মামলা প্রক্রিয়াধীন সেনা ক্যাম্প সুত্রে জানা যায়।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...