সন্দ্বীপের জনগণের প্রতি অটুট ভালোবাসা, রাজনৈতিক অঙ্গীকার ও জনসেবার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সন্দ্বীপ উপজেলার দক্ষিণাঞ্চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
নিজের শারীরিক অবস্থা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন,“একটি মহল আমার শারীরিক সমস্যা নিয়ে সমালোচনা করে—আমি নাকি পঙ্গু! কিন্তু আমি কখনোই মনোবল হারাইনি। আমি আজও আপনাদের মাঝে আছি, ছিলাম এবং থাকবো। আমি পঙ্গু নই, আমি সংকল্পবদ্ধ। সন্দ্বীপবাসীর জন্য আমার হৃদয়ে স্থান যেমন ছিল, তেমনি চিরকাল থাকবে।” সন্দ্বীপের জন্য নিজের স্বপ্নের কথা তুলে ধরে মোস্তফা কামাল পাশা আরো বলেন,“আমি মাদকমুক্ত সমাজ গড়তে চাই, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবো এবং সমাজে নিরাপত্তা নিশ্চিত করবো। সন্দ্বীপের উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।” “আমি ১৬ বছর ইউপি চেয়ারম্যান, ২ বার উপজেলা চেয়ারম্যান এবং ৩ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। সারাজীবন জনগণের সঙ্গে থেকেছি। আমার রাজনীতি মানুষের অধিকার আদায়, উন্নয়ন ও সেবা নিশ্চিত করতেই।” পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলেইমান বাদশা এবং সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাশেম মাস্টার, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, এবি কলেজের সাবেক ভিপি আরিফ বিল্ল্যাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শিমুল, নাজিম উদ্দীন কমিশনার, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, মাইটভাংগা ইউনিয়ন বিএনপির নেতা আবদুল জলিল, মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবুল হাসান ফয়সাল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং উপজেলা তাতী দলের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...