সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটি জেলা শহরে কাপ্তাই হ্রদ থেকে হারুন উর রশিদ (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার ১ নম্বর ওয়ার্ড চম্পানিরমার টিলা এলাকা থেকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মৃত হারুন উর রশিদ (৫০) রিজার্ভবাজার ১ নম্বর ওয়ার্ড চম্পানিরমার টিলা এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রিজার্ভবাজার এলাকার চম্পানিরমার টিলা এলাকার বাসিন্দা হারুন উর রশিদ হ্রদের উপর নির্মিত তার নিজ বাড়ির বারান্দা থেকে হ্রদের পানিতে পড়ে ডুবে যায়। শনিবার সকালে লিডার আলী হোসেনের নেতৃত্বে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে ডুবুরি সজীব ও ফায়ার ফাইটার কাম-ডুবুরি নাজিম নিখোঁজ হারুনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের লিডার আলী হোসেন বলেন, আমরা সকালে ঘঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হারুন উর রশিদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

এই বিভাগের সব খবর

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামাল খান...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭ হাজার...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ টিকা ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত। শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ১১ দিনব্যাপী এ ক্যাম্পেইনে...

সর্বশেষ

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ...

রাঙ্গামাটিতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

জেলার কাপ্তাইয়ে আজ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত...

রাউজানে এসএসসি পরীক্ষা উপলক্ষে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে রাউজান-২ কেন্দ্র...

রাউজানে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে চার ট্রাক চালককে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের রাউজান উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে...