বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে পুত্রের সামনে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে পুত্রের সামনেই সড়ক দুর্ঘটনায় তুলশি দেবি (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত তুলশি দেবি উপজেলার খিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাথপাড়ার মৃত পরিমল নাথের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুলশি দেবি পুত্রের সাথে পুত্রের ভাড়া বসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এদিকে চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি (চট্টমেট্রো-ছ ১১-৪০১২) স্থানীয়রা আটক করে। নিহতের ছেলে মিন্টু নাথ বলেন, “ঘটনাস্থলের পাশেই আমি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি। কিছুদূরে আমার ব্যবসা প্রতিষ্ঠান। মা বাসায় ফেরার পথে আমার চোখের সামনে এমনভাবে মারা যাবেন, এটা ভাবতেও পারিনি।”

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সড়কের ওপরেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...