শনিবার, ১৩ জুন ২০২৬

জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত ও পি আর পদ্ধতিতে নির্বাচন করতে হবে : জামায়াত নেতা শাহজাহান

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি
সবার আগে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত ও পি আর পদ্ধতিতে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির এসিসট্যান্ট সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শাহজাহান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা জামায়াতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই, আর নির্বাচন চাই বলেই আমরা সকল আসনে প্রার্থী নিশ্চিত করেছি। কিন্তু নির্বাচন হতে হবে প্রিয়ার পদ্ধতিতে।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীমের সভাপতিত্বে রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ জাফর সাদেক, রাঙামাটি ২৯৯ নং  সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহাম্মদ।
জেলা জামাতের সেক্রেটারি মনসুরুল হক এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল বারাকাত, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ছিদ্দিকী, মোঃ নুরুল করিম মোঃ আবদুস সালাম  এবং উপজেলার সকল আমীর ও রোকনবৃন্দরা উপস্থিত ছিলেন।
রুকন সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিত জি এস এসএম ফরহাদ এর পিতা মাওলানা ফোরকান আহমদ উপস্থিত হয়ে সকল রুকনদেরকে মিষ্টিমুখ করান এবং এস এম ফরহাদ এর জন্য দোয়া কামনা করেন

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...