শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে। এ সময় অস্ত্র, গুলি, মুঠোফোন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার দিনগত রাত থেকে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা পার্শ্ববর্তী লেলাং ইউনিয়নের দুটি বাড়িতে এ অভিযান চালায়।

সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানায়, অভিযানে নেতৃত্ব দেন মেজর সাইফুর রহমান তুর্জো। তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন মো. ইফতেখার আলম ভূঁইয়া এবং সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. আতিকুর রহমান। মেজর সাইফুর রহমান মুর্জোর নেতৃত্বে মোট ২০ জন সেনাসদস্য এ অভিযানে অংশ নিয়ে প্রথমে নোয়া হাট ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিমের বাড়ি তল্লাশি চালায়। পরে উপজেলার গোপালঘাটা ৮ নং ওয়ার্ডের মো. বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে এসব অস্ত্র ও সরঞ্জামের সন্ধ্যান মেলে। ওই বাড়ি থেকে তল্লাশী চালিয়ে একটি চায়না পিস্তল, একটি পয়েন্ট টুটু অস্ত্র এবং ১৯৯ রাউন্ড পয়েন্ট টুটু গুলি উদ্ধার করা হয়। এছাড়া ৫ রাউন্ড এ্যামুনেশন, একটি এফসিসি ও দুটি কার্তুজ ব্লাঙ্ক মেলে। এসময় তল্লাশিতে ১৩টি মুঠোফোন, দুটি পাসপোর্ট, দুটি মদের বোতল এবং একটি পেনড্রাইভ পাওয়া যায়। পরে আরো তিনটি চাকু, একটি চেইন, একটি রাবার স্টিক, দুটি ডকার এবং দুটি সিমকার্ডও উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানিয়েছেন, আটক বখতিয়ার উদ্দিন মঞ্জু ও উদ্ধার করা অস্ত্র-সরঞ্জাম ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে আটক ব্যক্তি এবং জব্দকৃত অস্ত্র-গোলাবরুদ হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....