বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার দাখিল ১৮ ব্যাচ এর ব্যবস্থাপনায় মাদরাসার সাবেক সহ সুপার হযরত মাওলানা ইদ্রিস (রহ), শিক্ষক মাস্টার শাহ জালাল (রহ), মাস্টার শফিকুর রহমান (রহ) ও কর্মচারী আহমদুল হকের স্মরণ সভা ও দোয়া মাহফিল ২৮ আগস্ট’২৫ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদরাসা হলে অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াছ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফ শাহ)। দাখিল ১৮ ব্যাচ এর শিক্ষার্থী শেখ মুহাম্মদ আসিফ হোসাইন এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবিদি, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ আবু জাফর, মাস্টার মুহাম্মদ সেলিম। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ হতে স্মৃতি চারণ করেন মাওলানা জামাল হোসাইন, মাওলানা আরিফুর রহমান রাশেদ, মাওলানা আজিম উদ্দিন প্রমূখ।
