পার্বত্যাঞ্চলের (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) জীববৈচিত্র্য রক্ষায় ৪৫০টি জীববৈচিত্র্য দল কাজ করবে। দলটি অত্র অঞ্চলে ঝুঁকি, কর্মপরিকল্পনা চিহ্নিত করবেন। মঙ্গলবার (০২সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর ‘পার্বত্য চট্টগ্রাম কমিউনিটি সহনশীলতায় জীববৈচিত্র-প্রতিবেশ পুনরুদ্ধার’ বিষয়ক প্রকল্প নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব তথ্য উঠে এসেছে।
মত বিনিময় সভায় বলা হয়- তিন পার্বত্য জেলার তিনটি প্রাকৃতিক ঝারণা সংরক্ষণ করা হবে। এছাড়াও কাপ্তাই হ্রদে মাছের প্রজনন সময়ে মৎস্য শিকার বন্ধ রাখা, নির্বিচারে বাঁশ-কাঠের বন উজার রোধ করতে সচেতনতা বৃদ্ধি, মাটির ক্ষয়রোধ সচেতনতায় একটি করে সচেতন টিম গঠন, পরিবেশের ক্ষতি না হয় এমন বিলুপ্তি প্রজাতির চারা রোপন, ইকোট্যুরিজম, মানুষ- বন্য প্রাণীর দ্বন্ধ নিরসন, বিভিন্ন স্থানে নার্সারী স্থাপন, পশু পালন, মাছ চাষ, বিশুদ্ধ পানি সমস্যা নিরসন, এবং তিন পার্বত্য জেলার সবকটি ইউনিয়ন পর্যায়ে বীজ সংরক্ষণাগার স্থাপন করতে কাজ করে যাচ্ছে ইউএনডিপি বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
জেলা পরিষদের সদস্য নাই ইউ প্রু মারমার সভাপতিত্বে এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ইউএনডিপি’র ইধারআরডি, সিএইচটি প্রকল্পের জেলা ম্যানেজার বিহিত বিধান খীসা, ইউএনডিপি’র রাঙামাটি জেলার কনসালটেন্ট অরুনেন্দু ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‘পার্বত্যাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ৪৫০টি জীববৈচিত্র্য দল কাজ করবে’
রাঙামাটি প্রতিনিধি

