শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রবাস ফেরত ফারুককে বাছুরসহ দুধেল গাভী উপহার দিল ফ্রেন্ডস ইউনিটি ফোরাম ইউ এ.ই

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ, চট্টগ্রাম
- Advertisement -
Single page 1st Paragraph

“প্রবাসীদের পাশে আমরা প্রবাসীরা”—এই শ্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা মানবিক ও সামাজিক সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অফ UAE সবসময় প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার দেশে ফিরে আসা প্রবাসী মোহাম্মদ ফারুককে বাছুরসহ একটি দুধেল গাভী উপহার দিয়েছে সংগঠনটি। মোহাম্মদ ফারুক মুছাপুর ৩ নং ওয়ার্ডের শ্বেত পাথরের বাড়ির একজন বাসিন্ধা।তিনি দীর্ঘ ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। কিন্তু হঠাৎ কিছু সমস্যার কারণে চাকরিচ্যুত হয়ে কোনো প্রস্তুতি ছাড়াই তাকে দেশে ফিরতে হয়। দেশে ফিরে অনিশ্চয়তায় দিশেহারা হয়ে পড়েন তিনি। বিষয়টি জানার পর ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অফ UAE’র কার্যকরী পরিষদ তাকে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়। সেই উদ্যোগের অংশ হিসেবে প্রায় ১ লাখ টাকা ব্যয়ে তাকে বাছুরসহ একটি দুধেল গাভী উপহার দেওয়া হয়।

১ সেপ্টেম্বর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই গাভীটি ফারুকের হাতে তুলে দেন সংগঠনের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, স্বদেশ উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম এবং সদস্য মোঃ শাহাদাৎ। অনিশ্চিত ভবিষ্যৎ ও মানসিক বিপর্যয়ের মধ্যে পাওয়া এ সহযোগিতায় আবেগআপ্লুত ফারুক বলেন— “আমি সত্যিই ভেবেছিলাম দেশে ফিরে আর কীভাবে চলবো। কিন্তু আজকে ফ্রেন্ডস ইউনিটি ফোরাম আমার পাশে দাঁড়িয়ে যে উপহার দিয়েছে, তা আমাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অফ UAE এর সভাপতি আর এস ইব্রাহীম সহ অন্যান্য নেতৃবৃন্দ জানায়, প্রবাসীরা সারা জীবন দেশের জন্য ও সমাজের জন্য কাজ করলেও বিপদের সময় অনেকেই অসহায় হয়ে পড়ে। তাই সংগঠনটি সবসময় প্রবাসী ও তাদের পরিবারের পাশে থাকবে। এধরণের মানবিক কাজ অব্যাহত রাখার জন্য সন্দ্বীপের আরব আমিরাত প্রবাসীদের দোয়া ও সহযোগিতা চেয়েছেন সংঘঠনের নেতৃত্ববৃন্দ।

এই বিভাগের সব খবর

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু হতে যাচ্ছে জব্বারের বলীখেলার ১১৭তম আসর। দেশের বিভিন্ন এলাকার ১২০ জন বলী নামবেন এবারের প্রতিযোগিতায়।...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

সর্বশেষ

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...