রবিবার, ১৪ জুন ২০২৬

৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসজেডএইচএম ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তাপ্রাপ্ত ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চেক প্রদান অনুষ্ঠান ১ সেপ্টেম্বর সোমবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব, কর্ণফুলি আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মুসলিম বিশ্ব গবেষণা-জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়েছে। গবেষণায় যে তাদের ঐতিহ্য ছিল তা আজ হারানোর পথে। বর্তমানে সুফি ঘরনায় শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট যে মানবিক কর্মকাণ্ড বিশেষ করে গবেষণায় যে প্রচেষ্টা চালাচ্ছেন তা অনন্য। যুগের চাহিদানুযায়ী ইসলাম এবং সুফিবাদকে গবেষণামূলক কর্মকাণ্ডে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ট্রাস্টের মানবসেবা গুলো সমাজের জন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানে গেস্ট অফ অনার প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ব্যাপক মানবিক কার্যক্রমের মাধ্যমে সুফিবাদকে নতুনভাবে আবিষ্কার করেছি। সুফিদের দরগাহ্/মাজার ব্যবস্থাপনা থেকে যে এত মহান কর্মযজ্ঞ পরিচালিত হয় তা কল্পনারও বাইরে ছিল। ট্রাস্টের মতো করে যদি দেশের বিত্তবানরাও এগিয়ে আসতো তাহলে এদেশের অসহায় মানুষ আরেকটু ভালো থাকতো।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন। অনুষ্ঠানে ৩টি মসজিদ নির্মাণে সহায়তা, ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষক সম্মানি প্রদানে সহায়তা, ক্যান্সার, ব্রেইন টিউমার, চোখের অপারেশন এবং অন্য জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ০১ জন ব্যক্তিকে বিদেশ যাত্রায় সহায়তা ও ০২জন ব্যক্তিকে মেয়ের বিবাহে সহায়তাসহ ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩৪ লাখ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...