শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে বিদেশি অস্ত্র উদ্ধার

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিদেশ নাইন এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট)ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া চৌমুহনী এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের এস.আই আব্দুল রাজ্জাক ও মাহবুব আলম ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ঝগড়া থামানোর একপর্যায়ে উপস্থিত শাকিল নামের এক যুবকের কোমরে সন্দেহজনক বস্তু দেখা গেলে তল্লাশির চেষ্টা করেন পুলিশ। তখন শাকিল দৌড়ে পালিয়ে যায়। তাকে চৌমুহনী বাজার এলাকায় ধাওয়া করে আটক করার চেষ্টা করা হলেও তার সহযোগীদের ধস্তাধস্তির মধ্যে সুযোগে পালিয়ে যায়। তবে এসময় শাকিলের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। শাকিল উক্ত এলাকার শাহ আলমের পুত্র।

ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, উদ্ধার করা অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের সব খবর

লামায় কেন্দ্রীয় ‘জলকেলি উৎসব’ -এ মেতেছে হাজারো মারমা কিশোর-কিশোরী, তরুণ-তরুণী

মারমা জনগোষ্ঠীরা পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বান্দরবান জেলার লামা উপজেলায় প্রথমবারের মত কেন্দ্রীয়ভাবে...

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর দেশের জনগণ সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক...

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু হতে যাচ্ছে জব্বারের বলীখেলার ১১৭তম আসর। দেশের বিভিন্ন এলাকার ১২০ জন বলী নামবেন এবারের প্রতিযোগিতায়।...

সর্বশেষ

লামায় কেন্দ্রীয় ‘জলকেলি উৎসব’ -এ মেতেছে হাজারো মারমা কিশোর-কিশোরী, তরুণ-তরুণী

মারমা জনগোষ্ঠীরা পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর...

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর...

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...