বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

আজ ২৮ আগস্ট বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং। পরে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তারিকুল আলম তেনজিং বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু বিএনপির নয়, বরং এটি সারা দেশের মানুষকে মুক্তির পথ দেখাবে। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন ফিরে আসবে, মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে। আমরা জনগণের কাছে এই দফাগুলো পৌঁছে দিচ্ছি, যেন তারা বুঝতে পারেন— বিএনপি ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্রকাঠামো গড়ে তুলবে।” এসময় তার সাথে উপস্থিত ছিলেন—সাবেক ছাত্রনেতা জামশিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, পৌরসভা বিএনপির সদস্য সচিব জিএস আবুল বাশার, বিএনপি নেতা ফোরকান উদ্দিন রিজভী, জাহেদ কামাল, জহির উদ্দিন, আবুল কালাম আজাদ, সাইফুল আমিনসহ সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ।

এই বিভাগের সব খবর

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন...

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

সর্বশেষ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত...

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...