রবিবার, ১৪ জুন ২০২৬

সন্দ্বীপে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ এবং তার ব্যক্তিগত ভবিষ্যৎ পরিকল্পনা প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ আগস্ট সকাল ১১টায় সেনের হাট থেকে মিছিল সহকারে কর্মসূচির সূচনা হয়। মিছিলটি উপজেলা কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। তিনি তার বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনে জনগণকে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। এমন একজনকে নির্বাচিত করতে হবে, যিনি মাদক, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখবেন এবং আগামীর রাষ্ট্রনায়কের চিন্তার প্রতিফলন ঘটাবেন।” বক্তব্য শেষে নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে অবস্থান নিয়ে বিকেলের কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নাসরুল কবীর মনির তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাউছার আহমেদ চেয়ারম্যান, পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান শামীম, যুগ্ম আহবায়ক মাইন উদ্দীন, পৌরসভা বিএনপির সদস্য তানসেন, উপজেলা মহিলা দল সভাপতি কুলসুমা বেগম খেলনা, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দীন কমিশনার। বশির উদ্দিন হায়দার মেম্বার, উপজেলা যুবদল এর সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদল এর আহবায়ক সুজা-উদ-দৌলা সজীব, যুবদল নেতা মোশাররফ, মিজানুর রহমান, শামীম, জুয়েল, আকবর হোসেন সোহেল, আবদুল ওয়াজেদ, পৌরসভা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক কামাল, জনিব,আমান উল্লাহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি পহেল, হরিশপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহাগ, সন্তোষ পুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুয়েল, মাইটভাংগা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক নিপুল, এম কলেজ ছাত্রদল সভাপতি নাজমুল হায়দার, সাউথ সন্দ্বীপ কলেজ ছাত্রদল সভাপতি আসিফ, তানভীর, পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...