শনিবার, ২৭ জুন ২০২৬

চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়ায় ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া আলী আহমদ ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই এলাকার আব্দুল আলমের পুত্র নাঈম (২২) ও মৃত সোলায়মানের পুত্র তারেক (১৯)। এ ঘটনায় সেপটিক ট্যাংকের সামনে অবস্থান নেওয়া দুইজন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তারা হলেন কন্ট্রাকটর মোহাম্মদ মানিক ও তার সহকারী মোজাম্মেল। তারা চিকিৎসা শেষে হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেন।

জানা যায়, ওই এলাকার প্রবাসী জানে আলমের পাকা ভবন নির্মাণের কাজ চলছিল। ভবনের জন্য সেপটিক ট্যাংকের গর্ত তৈরি করে সেখানে সেন্টারিং দিয়ে ঢালাই দেয়া হয়। দুই শ্রমিক সকাল ৯টায় ট্যাংকে নামলে তারা গর্তের ভিতর প্রায় ৩ ফিট পানিতে পড়ে, পরে ভেসে উঠে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের লোক ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিকের মৃতদেহ ট্যাংক থেকে উদ্ধার করে। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি থানায় নিয়ে যায়।
পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, সেপটিক ট্যাংকে ইথেন গ্যাসের প্রভাব সৃষ্টি হওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এ দুই শ্রমিক মারা যেতে পারে। এ ধরনের দীর্ঘদিনের আবদ্ধ ট্যাংক ও অন্যান্য জায়গায় মানুষ প্রবেশের পূর্বে ম্যাচ বা অন্য কোন উপায়ে আগুন জ্বালিয়ে দেখা দরকার। এতে ওখানে অক্সিজেন আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়। আগুন না জ্বললে বুঝতে হবে ওখানে অক্সিজেন নেই। কারণ অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। এ বিষয়ে মানুষকে সচেতন হওয়া দরকার বলে তিনি মনে করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...