মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে নগর
গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ অস্ত্র ও গুলি পরিবহনে ব্যবহৃত একটি লেগুনা জব্দ করা হয়।

আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) কাজী মো. আব্দুর রহিম।

ডিবি সূত্রে জানা যায়, দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে টেক্সটাইল এলাকার এম আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে মিজানুর রহমানকে আটক করে। তার সহযোগী নিজাম উদ্দিন (২৮) কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে আটক মিজানুর রহমানের দেখানো ও শনাক্তমতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড সীসার কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও গুলি পরিবহনে ব্যবহৃত চট্ট-মেট্রো-ছ-১১-৪১৩৪ নম্বরের লেগুনাটি জব্দ করা হয়েছে।

আটক মিজানুর রহমান খাগড়াছড়ি জেলার তাজুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে বায়েজীদ বোস্তামী থানাধীন
শেরশাহ আরেফিন নগর এলাকায় বসবাস করেন।

উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিম জানান, এ ঘটনায় আটক মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান বলেছেন, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। তবে এসব অস্ত্র ও কার্তুজের পক্ষে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই করে শক্তিশালী চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...