রবিবার, ১৪ জুন ২০২৬

রাউজানে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

নেজাম উদ্দিন রানা রাউজান (চট্টগ্রাম)
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। রাউজান থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় গত ২৪ আগস্ট রাত ১১টার দিকে রাউজান থানাধীন ১২নং উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিয়াবাজার এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের পাশে করিমুল হুদার কুলিং কর্নার দোকান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া। উপ-পরিদর্শক (নিরস্ত্র) সাদ্দাম হোছাইন সঙ্গীয় ফোর্সসহ সহযোগিতা করেন। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, অভিযান পরিচালনাকালে দোকানে অবস্থানরত সন্ত্রাসী মোঃ আল আমিন (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানের পেছনের দরজা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার কোমরে থাকা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং ম্যাগজিনে লোডকৃত চার রাউন্ড গুলি দোকানের ভেতরে পড়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে পিছু ধাওয়া করলেও আসামি রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে পড়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করে জব্দ করা হয়। এই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়। ওসি জানান, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...