শনিবার, ১৩ জুন ২০২৬

লামায় রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট’র উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের ব্যবস্থাপনায় ও আলীকদম জোনের আয়োজনে অনুষ্ঠিত সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে লামা উপজেলার চাম্পাতলীস্থ আনসার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রূপনগর একাদশ বনাম লামা জুনিয়র একাদশ’র মধ্যে অনুুষ্ঠিত কঠোর প্রতিদ্বন্ধিতা ম্যাচ শেষে রূপনগর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে উপজেলার ২৪টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে আলীকদম সেনবাহিনীর (বিএ-৭৭৮১) মেজর মো. মঞ্জুর মোর্শেদ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এ সময় গজালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার, আনসার ব্যাটালিয়নের সার্কেল এ্যাডজুজেন্ট, বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজু রহমান, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মো. আমির হোসেন ও সদস্য মো. আবু তাহের মিয়া, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমী দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর মো: মঞ্জুর মোর্শেদ বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় মানসম্পন্ন খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে। সেনাবাহিনী শুধু শান্তি ও নিরাপত্তারক্ষী নয় বরং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ক্রীড়া বিকাশেও অগ্রণী ভূমিকা রাখছে।

এ ধরনের টুর্নামেন্ট একদিন জাতীয় দলে লামা উপজেলার তরুণদের জায়গা করে দেবে। তিনি আরও বলেন, খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। এটি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখে এবং নেতৃত্ব, সহনশীলতা ও দলবদ্ধ চেতনা গড়ে তোলে, যা জাতি গঠনে অপরিহার্য।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...