শনিবার, ১৩ জুন ২০২৬

লামায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় নানা কর্মসূচীর পালনের মধ্য দিয়ে শেষ হলো ‘জাতীয় মৎস্য সপ্তাহ’২৫। এ উপলক্ষ্যে রোববার সকালে (২৪ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে মৎস্য কর্মকর্তা আব্দুল্লা-হিল-মারুফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনীতে উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ, সহকারি তথ্য অফিসার রাশেদুল হক, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ ও সরকারি মাতামুহুরী কলেজ অধ্যাপক শামশুল আলম অতিথি ছিলেন। এ সময় বক্তব্য রাখেন- মৎস্য উদ্যোক্তা প্রণয় ত্রিপুরা, এনটিভি’র অনলাইন প্রতিনিধি খন্দকার আমিনুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি মো. হাসান প্রমুখ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সরকারি বেসরকারি কর্মকর্তা, মৎস্য চাষি ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে গান গেয়ে শুনান চাম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভ্রা বিশ্বাস। এর আগে ১৮ আগস্ট মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা, ২১ আগস্ট বৃহস্পতিবার সরকারি মাতামুহুরী কলেজ শিক্ষার্থীেিদর নিয়ে মৎস্য সেক্টর বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও মাছের উৎপাদন আরো বৃদ্ধির লক্ষ্যে ২৩ আগস্ট মৎস্য চাষিদের মাঝে বিনামূল্যে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয় বলে জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা-হিল-মারুফ। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদেরকে বিনামূল্যে উন্নত জাতের পোনা প্রদানসহ নানা কর্মসূচী হাতে নিয়েছে সরকার।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...